সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      
দেশজুড়ে
বান্দরবানের স্বাস্থ্য বিভাগের সংকট নিরসনে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: বান্দরবানে মানববন্ধন

ছবি: বান্দরবানে মানববন্ধন

বান্দরবানের স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা এবং হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসাসহ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলার ছাত্র-জনতার আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বান্দরবানের স্বাস্থ্য খাত নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘স্বাস্থ্যখাত চরম দুর্নীতি ও অনিয়মে ভরে গেছে। স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বর্তমানে বান্দরবানের বিভিন্ন উপজেলায় হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং অনেকেই এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

বক্তারা আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বহীনতার কারণে স্বাস্থ্য বিভাগের চরম অবনতি হচ্ছে। তাই দ্রুত পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি পার্বত্য এলাকার জনগণের জীবনমান উন্নয়নে সরকারের আরও সুদৃষ্টি কামনা করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মানসম্মত ও আধুনিকায়ন, চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, অক্সিজেন, অ্যান্টিভেনমসহ সব ধরনের ভ্যাকসিন ও ওষুধ মজুত রাখা, প্রয়োজনে নৌ-অ্যাম্বুলেন্স চালু করা, বেসরকারি হাসপাতালগুলোতে দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে তদারকি বৃদ্ধি, জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমআরআই মেশিন, সিসিইউ ও আইসিইউ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে জেলার স্বাস্থ্য বিভাগের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন।

শৈনাং খুমির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন থোয়াইঅং মারমা, সারাউ খেয়াং, নেলশন ত্রিপুরা, মেসাই মারমাসহ বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ চাক স্টুডেন্টস কাউন্সিল, বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন, বাংলাদেশ খুমি স্টুডেন্টস কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামসহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী ও নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close