রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রেইছা উচ্চ বিদ্যালয় ও বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অনন্যা কল্যাণ সংগঠন বাস্তবায়িত এবং অক্সফামের সহযোগিতায় পরিচালিত ‘ইয়ং ফেমিনিস্ট ভয়েস’ প্রকল্পের লিড কনসালট্যান্ট ও কর্মসূচি পরিচালক আখ্যই মং মারমা।

রোববার (২ আগস্ট) বিকালে প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য (শিক্ষা) সানাইপ্রু ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ ইয়াকুব, শিল্পী, লেখক ও বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান প্রামাণিক, লেখক, গবেষক, সমাজকর্মী ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মং ক্যশৈনু নেভি এবং বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ক্যসিমং। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সুস্থ মতবিনিময়ের সংস্কৃতি বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিতর্ক প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close