শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
অর্থনীতি
ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের খবরটি গুজব
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ০৩.০৮.২০২৬ ৩:২০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে —এমন দাবি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলেও এর সত্যতা পাওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিয়ে ডিবিএল গ্রুপের একটি কারখানার ফ্যাক্টরি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। পোশাক কারখানা বন্ধের বিষয়ে প্রতিষ্ঠান থেকে কোনো অফিসিয়াল বা আন-অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি।

এর আগে একটি অনলাইন পোস্টে দাবি করা হয়, ‘গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এতে প্রায় ২৫ হাজার শ্রমিকের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে।’ তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এ ধরনের দাবির পক্ষে কোনো বাস্তব তথ্য বা সিদ্ধান্ত নেই।

ফ্যাক্টরি ম্যানেজার বলেন, ‘ফ্যাক্টরি চলছে। এ ধরনের কোনো অফিসিয়াল বা আন-অফিসিয়াল নোটিশ আমরা পাইনি।’

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুমুখী শিল্পগোষ্ঠী। পোশাক, বস্ত্র, টেক্সটাইল, ওয়াশিং, প্যাকেজিং, সিরামিক, ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডিবিএল গ্রুপ   পোশাক কারখানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close