সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
দেশজুড়ে
কালাই প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি আব্দুল করিম, সম্পাদক লায়নর
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়।

সভায় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিদায়ী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কণ্ঠভোটে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক দিনকাল-এর কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল করিম সভাপতি এবং দৈনিক ইত্তেফাক-এর কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মুনছুর রহমান (দৈনিক নয়াদিগন্ত) ও সাজ্জাদুর রহমান (দৈনিক নিরপেক্ষ), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়হান আলী (দৈনিক আমার দেশ), সাংগঠনিক সম্পাদক রনি আকন্দ (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ আবদুল বাতেন (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক মোকাররম হোসাইন (দৈনিক খোলা কাগজ), ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তাইফুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং তথ্য, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম আকন্দ (নয়াদিগন্ত মাল্টিমিডিয়া)।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম আব্দুল্লাহ (সউদ) (দৈনিক কালের কণ্ঠ), রেজুওয়ান আহমেদ (দৈনিক সংগ্রাম), তরিকুল ইসলাম তালুকদার রাসেল (দৈনিক গণমানুষের আওয়াজ) এবং সোহেল খন্দকার (দৈনিক জয়পুরবার্তা)।

সভায় বক্তারা বলেন, কালাই প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি আব্দুল করিম বলেন, “কালাই প্রেসক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর বলেন, “সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কালাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সব সদস্যের সহযোগিতায় প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা থাকবে।”

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালাই প্রেসক্লাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close