রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত রপিয়া: মানবিক সাহায্যের আবেদন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৪৩ পিএম
ক্যান্সার আক্রান্ত রপিয়া

ক্যান্সার আক্রান্ত রপিয়া

দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুরের হতদরিদ্র রপিয়া বেগমের (৪৯) চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা হয়েছে। সহায়-সম্বলহীন রপিয়া বেগমকে বাঁচাতে দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার ছেলে রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের জমিজমা বলতে কিছুই নেই। জনৈক ওয়াদুদ আলীর পুকুরপাড়ের কোণে বসবাস করি। আমরা দুই ভাইবোন। বড় বোন জমিলা খাতুনের বিয়ে হয়ে গেছে। বাবা ছিলেন পেশায় দিনমজুর (ঠাঁঠাঁরী)। দুই বছর আগে বাবা মারা যাওয়ার পর মায়ের এই মরণব্যাধি ধরা পড়ে। বর্তমানে আর্থিক সংকটের কারণে মায়ের চিকিৎসার ব্যয় বহন করতে পারছি না। তবে চিকিৎসা না করলে মাকে বাঁচাতেও পারব না। তাই দেশবাসীর কাছে চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই আমার মায়ের জীবন বাঁচাতে পারে।’

স্থানীয় বাসিন্দা মাহাবুর রহমান বলেন, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় রপিয়া বেগমের চিকিৎসা চালানো হলেও এখন অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ পুরোপুরি সুস্থ করতে এখনো অনেক টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়।

এদিকে ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এমতাবস্থায় বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে রপিয়া বেগমের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন প্রতিবেশীরা। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।

শয্যাশায়ী রপিয়া বেগম কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হরিচরণশর্মা গ্রামের কাজাইটারী ঈদগাহ মাঠ এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পর বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনি রানীর তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো রপিয়ার পরিবারের পক্ষে মোটেও সম্ভব নয়।

এমতাবস্থায় দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার ছেলে রফিকুল ইসলাম।

আর্থিক সহযোগিতা ও যোগাযোগের ঠিকানা:
রফিকুল ইসলাম
মোবাইল নম্বর: ০১৭৬৫-৯৪৮৮৬০ (নগদ পার্সোনাল)

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close