শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
জুলাই অভ্যুত্থান স্মরণে
নীলফামারীতে শিল্পকলা একাডেমির ‘গানে গানে জুলাই’
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধারণ করতে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।

আলোচক হিসেবে বক্তব্য দেন ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক শাহরিয়ার হোসেন হাবিল, ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সদস্যসচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, জুলাই যোদ্ধা মাসুদ রানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক।

জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে দলীয় ও একক সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close