রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
অর্থনীতি
ভারত থেকে ২৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে দুই হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। দিনাজপুরে হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক এ অনুমতি পেয়েছেন।

গতকাল রোববার (২ আগস্ট) সরকার এ অনুমতি দেয়। 

অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা ইতোমধ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন। সব প্রক্রিয়া সম্পন্ন হলে সোমবার (৩ আগস্ট) বিকালের মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, ‘বৈরী আবহাওয়া এবং ঝড়-বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় কাঁচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম ৩০০ টাকা প্রতি কেজিরও বেশি হয়েছে। ভারতের বাজারে কাঁচামরিচের দাম তুলনামূলক কম থাকায় দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরে আমদানির অনুমতি চাওয়া হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘অনেক আমদানিকারক ইতোমধ্যে এলসি খোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন। সোমবার বিকালের মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হলে দেশের বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক দুই হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন এবং তারা এখন ভারত থেকে কাঁচামরিচ আমদানি করতে পারবেন।’

বলে রাখা ভালো, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাঁচামরিচ   ভারত থেকে আমদানি   হিলি স্থলবন্দর   কাঁচামরিচের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close