রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
করিমগঞ্জে সিএনজির ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার যাত্রীর
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. নাদিম মিয়া (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। 

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ ইউনিয়নের জাফরাবাদ এলাকায় জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মুল সতাল ভট্টাচার্য এলাকার মো. চুন্নু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে করিমগঞ্জ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একইমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় ধাক্কার তীব্রতায় অটোরিকশার যাত্রী নাদিম মিয়া ছিটকে সড়কের ওপর পড়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নাদিম মিয়াকে আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক এই সড়কে প্রায়ই যানবাহনগুলো দ্রুতগতিতে চলাচল করে। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close