শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
আদিতমারীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:০৮ পিএম
জীবন মিয়া

জীবন মিয়া

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

সোমবার (৩ আগস্ট) ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১৩’-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জীবন মিয়া উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

র‍্যাব-১৩ জানায়, গত বুধবার (২৯ জুলাই) দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলতে যাওয়ার সময় জীবন মিয়া তাকে ডেকে একটি ফাঁকা টিনশেড ঘরে নিয়েধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোববার (১ আগস্ট) শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জীবন মিয়া আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   শিশু ধর্ষণ   মামলার আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close