রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জয়দেবপুর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে জয়দেবপুর থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) বিকালে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শরিফ উদ্দিন। 

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি প্রমুখ।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

অনুষ্ঠানে শরিফ উদ্দিন মাদকবিরোধী, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশকে ভুল তথ্য দিয়ে অযথা হয়রানি করবেন না। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।’

মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্যও আহ্বান জানান শরিফ উদ্দিন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জয়দেবপুর থানা   ওপেন হাউজ ডে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close