সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
প্রেস ক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রেস ক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে পাবনা শহরের আমিনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাবনা পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

আমিনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয় অংশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব পাবনার প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. ইদ্রিস আলম, অফিস সম্পাদক হুমায়ুন রাশেদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. নুরুন্নবী, নির্বাহী সদস্য মো. সিয়াম, সদস্য শেখ মাহমুদ কানন, ফারুক হোসাইন প্রমুখ।

পরে পাবনা পাইলট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কর্মসূচিতে কলেজের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে এবং অধ্যক্ষ রাশেদুল ইসলামের সঞ্চালনায় রফিকুল আলম রঞ্জু বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।

রফিকুল আলম রঞ্জু বলেন, ‘দেশের পরিবেশ রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

‘বৃক্ষ আমাদের কাঠ ও আসবাবপত্রের গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগী হিসেবে প্রেস ক্লাব পাবনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রেস ক্লাব পাবনা   বৃক্ষরোপণ   চারা বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close