শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
আন্তর্জাতিক
হরমুজে ইরানকে জাহাজ থেকে ফি আদায় করতে দেবো না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:১৯ এএম আপডেট: ০৪.০৮.২০২৬ ১০:০১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান কোনো ধরনের ফি আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালিতে আগের মতো পুরোপুরি অবাধ নৌ চলাচল ফিরিয়ে আনতে ইরান রাজি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জলপথটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে ইরানকে কোনো অর্থ আদায়ের সুযোগ দেওয়া হবে না।’

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের (ইরানকে) ফি আদায় করতে দেবো না। কেউ যদি ফি আদায় করে, তাহলে আমরাই করব। হরমুজের ওপর আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে।’

তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য কোনো ধরনের ফি আদায়ের বিষয়টি এখন আলোচনাতেই নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমরা কোনো ধরনের ফি আদায়ের কথা বলছি না।’

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close