সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে : রাশেদ      নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল      ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাক, রাজনীতি চলবে নিজের পথে : দীনেশ ত্রিবেদী      রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন      গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      
দেশজুড়ে
মাগুরায় আগুনে পুড়ে পরিবহন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরা পৌর এলাকার ভায়না টিটিসি পাড়ায় অগ্নিকাণ্ডে কামরুল হাসান শিবলু মুন্সি (৪৫) নামে এক পরিবহন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মাগুরা বাসস্ট্যান্ড এলাকায় বাসের সময় নিয়ন্ত্রক (স্টার্টার) হিসেবে কর্মরত ছিলেন। নিহত কামরুল হাসান শিবলু মুন্সি ওই এলাকার প্রয়াত আকবর আলী মুন্সির ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাতে ঘরে আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি টের পেয়েই শিবলু দ্রুত তার স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মাকে নিরাপদে বাইরে বের করে দেন। স্বজনেরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও তিনি নিজে ঘরের ভেতরে আটকা পড়েন। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, নিহত শিবলু গত কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে তাদের ধারণা।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনাকে ঘিরে কোনো ধরনের গুজব বা অসমর্থিত তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত ও আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মৃত্যু   পরিবহন শ্রমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close