সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে জেলা প্রশাসন। আগামী ৫ আগস্ট (বুধবার) দিনব্যাপী পর্যটকরা কোনো টিকিট ছাড়াই এসব কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস. এম. হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে ৫ আগস্ট সর্বসাধারণের জন্য মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে এক দিনের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানের পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ জেলার পর্যটনখাতকে আরও সমৃদ্ধ করবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস   বান্দরবান   পর্যটনকেন্দ্রে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close