মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ      বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      জ্বালানি সংকট নিরসনে তিন নির্দেশনা      আবারও পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ      সরকারকের চাপে ফেলতে নানা মহলের তৎপরতা      হরমুজে ইরানকে জাহাজ থেকে ফি আদায় করতে দেবো না: ট্রাম্প      সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ      
দেশজুড়ে
মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশের মিডিয়া বিভাগ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট বিকেল ৫টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে মাদক কারবারিরা মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে এসআই (নি.) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই (নি.) মো. রানা মিয়া, এএসআই (নি.) জাহিদুল ইসলাম, এএসআই (নি.) ইখতিয়ার হোসেন, কনস্টেবল পিন্টু চন্দ্র শীল এবং সঙ্গীয় ফোর্স বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডের পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডের এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তাঁর দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেহ ও ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো-গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close