মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ      বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      জ্বালানি সংকট নিরসনে তিন নির্দেশনা      আবারও পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ      সরকারকের চাপে ফেলতে নানা মহলের তৎপরতা      হরমুজে ইরানকে জাহাজ থেকে ফি আদায় করতে দেবো না: ট্রাম্প      সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে ঢাকা-ঈশ্বরদী রেলপথের শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা খসে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এ তথ্য নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ নম্বর বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ নম্বর বগির দুটি চাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে অন্তত তিন ঘণ্টা সময় লাগবে বলে তিনি জানান।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ট্রেন লাইনচ্যুত   তদন্ত কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close