মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: বাগেরহাটে বসতঘরে একই পরিবারের তিনজনের লাশ      জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্যাম্পাসে ‍উত্তেজনা      ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া      পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর প্রধানমন্ত্রীর      ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ      বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      জ্বালানি সংকট নিরসনে তিন নির্দেশনা      
দেশজুড়ে
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে ছাত্রদলের অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ
রাজিউল হাসান পলাশ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীকে ঢাকার ধামরাইয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসিরউদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করে নাসিরউদ্দীন পাটোয়ারী রাজনৈতিক শালীনতার চরম সীমা লঙ্ঘন করেছেন। দেশের আপামর জনতার প্রিয় নেতাকে নিয়ে এ ধরনের ধৃষ্টতা কোনোভাবেই বরদাশত করা হবে না।

ছাত্রদল নেতারা অবিলম্বে নাসিরউদ্দীন পাটোয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করা না হলে এবং ক্ষমা না চাইলে আগামীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ধামরাই উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close