সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      
দেশজুড়ে
আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপি কর্মী মজিবরের বাঁচার আকুতি
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:২৭ পিএম
দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান

দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান

নওগাঁর আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান বাঁচতে চান। তার পুরো শরীর আলুর মতো গোল হয়ে (টিউমারের মতো) আক্রান্ত হয়ে পড়েছে। প্রচণ্ড ব্যথায় শুধু কাতরিয়ে যাচ্ছেন তিনি। 

মজিবর রহমান নওগাঁর আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা। তার বর্তমান বয়স ৭৫ বছর।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মজিবর রহমান পেশায় একজন চা বিক্রেতা। দীর্ঘদিন ধরে তিনি চা বিক্রি করে একদিকে সংসার চালাতেন, অন্যদিকে তার প্রাণপ্রিয় সংগঠন আত্রাই থানা বিএনপির জন্য অর্থ ব্যয় করতেন। দলের দুর্দিনেও তিনি থেমে থাকেননি। সাধ্যমতো অর্থ ব্যয় করে থানা বিএনপির যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করেছেন।

রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মজিবর রহমান মারাত্মক ও জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার পুরো শরীরে বাসা বেঁধেছে এক জটিল রোগ। যার কারণে প্রতিনিয়ত তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। এ রোগের চিকিৎসা করার মতো অর্থ পরিবারের কাছে নেই।

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, মজিবর রহমান আমাদের দলের (বিএনপি) একজন ত্যাগী নেতা। তিনি চা বিক্রির অর্থ দিয়ে একদিকে সংসার চালিয়েছেন, অন্যদিকে দলের জন্যও অর্থ ব্যয় করেছেন। তার এ করুণ মুহূর্তে আমাদের পাশে দাঁড়ানো উচিত।

আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন বলেন, মজিবর রহমান বিএনপির একজন পরীক্ষিত সৈনিক। তিনি দলের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। তিনি যে জটিল রোগে আক্রান্ত হয়েছেন, তাকে সাধ্যমতো সহযোগিতা করা উচিত। একই সঙ্গে সমাজের প্রত্যেক বিত্তবানকে তার চিকিৎসা ব্যয়ে অংশ নেওয়ার আহ্বান জানান।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close