রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
বাগেরহাটে বসতঘরে একই পরিবারের তিনজনের লাশ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় বসতঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের বাড়িতে লাশ তিনটি পাওয়া যায়।

নিহতরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), আহাদের মা মনিরা বেগম (৬০) ও আহাদের নানী রাশিদা বেগম (৯৩)।

তিনজনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে ও শরীরে পচন ধরে গেছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, এক-দুই দিন আগেই তাদের হত্যা করা হয়েছে। তবে কেন, কী কারণে বা কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেননি।

পুলিশ জানায়, প্রতিবেশীরা ওই বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সেখানে পৌঁছে ঘরের ভেতরে গিয়ে আরও দুই জনের মরদেহ দেখতে পায়। এ ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের বরাতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, ‘মূল রাস্তা থেকে বাড়িটা একটু ভেতরে। সেখানে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি দেরিতে নজরে এসেছে।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি হত্যাকাণ্ড। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   কচুয়া   তিনজনের মরদেহ উদ্ধার   হত্যাকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close