সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর
ফটিকছড়িতে হেলিপ্যাড ও প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার করা হয়েছে। 

মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাঘাজী দিঘি মোড়সংলগ্ন সিএন্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। 

এ সময় তিনি নিরাপত্তা, প্রটোকল ও সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

এর আগে তিনি মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত এবং বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি চলছে। চূড়ান্ত সফরসূচি পাওয়া গেলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর এ সফর ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস, ফটিকছড়ির ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্য এ সফরে বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে হেলিপ্যাড, সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজ চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close