মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      
দেশজুড়ে
কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা জেলার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ আইজিপি, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার ও ওসিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অযৌক্তিক ও মনগড়া’ অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সোমবার (৩ আগস্ট) পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও কর্মকর্তাদের মনোবল দুর্বল করার এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত সরকারের সহযোগী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন। যাচাই-বাছাইহীন, কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।’

পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন বা নির্যাতনের মতো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি বলছে, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট, বাহিনীর মনোবল দূর্বল করে বিশৃংখলা তৈরিসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে কুচক্রী মহলের অপচেষ্টা হিসেবে এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।’

বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘পুলিশ বাহিনীকে অকার্যকর এবং মনোবল দুর্বল করার উদ্দেশ্যে মানহানিকর প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে।’

একই সঙ্গে পুলিশের পেশাদারিত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। 

পুলিশ এসোসিয়েশনের বিবৃতির সাথে পুলিশ হেডকোয়ার্টার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার একাত্মতা প্রকাশ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার   পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close