মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাকা কলেজ-জবিসহ রাজধানীর একাধিক স্থানে ছাত্রদল-শিবির সংঘর্ষ      শেখ হাসিনার বক্তব্য দেয়ার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই      ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৯      মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত      বাগেরহাটে বসতঘরে একই পরিবারের তিনজনের লাশ      জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্যাম্পাসে ‍উত্তেজনা      ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া      
রাজনীতি
ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণের ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল চারটার দিকে মাদরাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হল দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকালের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ানোর দৃশ্য দেখা গেছে। এসব ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় জানা যায়নি। 

তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যানুযায়ী, কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা আলিয়া মাদরাসা   ছাত্রদল-শিবির সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close