সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
রাজনীতি
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটিতে বাণিজ্যের অভিযোগে ঝাড়ু মিছিল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিল এবং জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ী সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নতুন ঘোষিত উপজেলা কমিটিকে ‘অবৈধ ও পকেট কমিটি’ আখ্যা দিয়ে হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নামেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলকারীরা জেলা ছাত্রলীগের সভাপতি আল-আমীন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের বিরুদ্ধে স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন। মিছিলে বহন করা ব্যানারে আল-আমিন ও হুমায়ূন কবিরের কার্টুন ছবি দিয়ে তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। একই সঙ্গে দ্রুত বিতর্কিত কমিটি বিলুপ্ত করার দাবি জানানো হয়।

বিক্ষোভকাররীরা বলেন, ‘দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের সক্রিয় কর্মীদের বাদ দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আর্থিক লেনদেনের (কমিটি বাণিজ্য) মাধ্যমে এই পকেট কমিটি ঘোষণা করেছেন। তৃণমূলের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে বিবাহিত, অছাত্র ও নিষ্ক্রিয়দের পদ দেওয়া হয়েছে।’

দ্রুত এই পকেট কমিটি বাতিল করে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলকে ফের সভাপতি এবং আলমগীর কবির সায়মনকে সাধারণ সম্পাদক করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি   বাণিজ্যের অভিযোগ   ঝাড়ু মিছিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close