সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
নেইমারের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে সান্তোস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেইমারের দুর্দান্ত অ্যাসিস্ট ও বদলি খেলোয়াড় রনির একমাত্র গোলে কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস।

বুধবার (৫ আগস্ট) শেষ ষোলোর প্রথম লেগে রেমোর সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় পায় সান্তোস। এ জয়ে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাবটি।

এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে ২৮ মিনিটে রেমোর ডিফেন্ডার মার্লন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন আনেন সান্তোস কোচ কুকা। মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাও। তাদের আগমনে আক্রমণে গতি বাড়ে সান্তোসের।

ম্যাচের ৭৪তম মিনিটে নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রনি। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলই জয় এনে দেয় সান্তোসকে।

ম্যাচে বলের নিয়ন্ত্রণেও এগিয়ে ছিল সান্তোস। ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে তারা ১৬টি শট নেয়, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেমোর ১২টি শটের মধ্যে তিনটি লক্ষ্যে ছিল।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নেইমার   ব্রাজিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close