মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
দেশজুড়ে
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
মহম্মদপুরে শহীদ আহাদ ও সুমনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নানা বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরে পালিত হয়েছে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আহাদ আলী বিশ্বাস ও শহীদ মো. সুমনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় মহম্মদপুর থানা-সংলগ্ন শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদ আহাদ আলী বিশ্বাস ও শহীদ মো. সুমনের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরেও বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মহম্মদপুরে পুলিশের গুলিতে আমিনুর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আহাদ আলী বিশ্বাস এবং দিনমজুরের কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া তরুণ মো. সুমন নিহত হন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close