সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দল থেকে অব্যাহতি পাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকার মিরপুরের মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গত ২ আগস্ট রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। এরপর পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের একটি যৌথ দল মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বুধবার সকাল ৬টার দিকে মিরপুরের মনিপুরী পাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে সরাসরি আদালতে হাজির করা হয়। বগুড়া সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু ততক্ষণে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

ওই ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট (রবিবার) গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close