বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৫ আগস্ট ২০২৬
শিরোনাম: জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস      জ্বালানি সংকটে ভুগবে সরকার      ফ্যাসিস্ট পতনের দুই বছর      এবার ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র      আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানের নিরন্তর চেষ্টা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী      ঢাকা কলেজ-জবিসহ রাজধানীর একাধিক স্থানে ছাত্রদল-শিবির সংঘর্ষ      
দেশজুড়ে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম
ছবি : বান্দরবানে আলোচনা সভা

ছবি : বান্দরবানে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এ সময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ ইকবালসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশের অগ্রগতি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুসংহত করতে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার জন্ম হয়েছে। এই স্বাধীনতা ও নতুন বাংলাদেশকে আমাদের টিকিয়ে রাখতে হবে।

আলোচনা সভার শেষে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে আহত দুইজন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close