মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার      গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার      ‘ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করবে সরকার’      আট মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার ৬২ হাজার শ্রমিক      রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      
দেশজুড়ে
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টায় শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বীর আহমেদ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকনুজ্জামান এবং সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফজাল হোসেন।

এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুধী সমাজ এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্বজনেরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “দ্বিতীয়বারের মতো আমরা জুলাই শহীদদের স্মরণ করছি। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের বীজ যারা বপন করে গেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জুলাই যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

পরবর্তীতে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের ওপর কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close