সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
বান্দরবানে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ র‍্যালি
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বান্দরবানে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পৌরসভা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা সদরের শহীদ মিনার থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, শিক্ষার্থী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি মোস্তাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ ইউনুছ মিয়া।

এ ছাড়া বক্তব্য রাখেন বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি তানভীর হাসান মাঈনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পৌরসভা শাখার সভাপতি মো. হাশেম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহমদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের ছাত্র-জনতার অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলনের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ প্রয়োগ এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে সহিংসতা, হামলা ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।” একই সঙ্গে তিনি ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অদম্য জুলাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close