রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      
দেশজুড়ে
কুমিল্লায় ফলদ-ঔষধি গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ানো শত শত শিক্ষার্থী। তাদের প্রত্যেকের হাতে চারাগাছ। কারো হাতে ফলদ আবার কারো হাতে ঔষধি গাছের চারা। দূর থেকে দেখলে মনে হয় যেনো সাজানো বাগান। এমনই এক দৃষ্টিনন্দন দৃশ্য দেখা গেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে।   

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডর সভাপতি কাজী নাজমুস সাদতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহাম্মেদ, জেলা সমবায় কর্মকর্তা সালমান ইকবাল, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। 

এসময় বিদ্যালয়ের অন্তত ৬০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চারা রোপণ   বন ও পরিবেশ মন্ত্রনালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close