মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
দেশজুড়ে
৩০ ঘণ্টা বন্ধ কাপাসিয়া-গাজীপুর সড়ক, থমকে যান চলাচল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৪:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক সড়কের চেরাগআলী মোড়ে দুটি পণ্যবাহী ট্রাক মুখোমুখি পাশ কাটাতে গিয়ে রাস্তার দুই পাশে কাত হয়ে পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৩০ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, সিএনজিচালিত অটোরিকশা চালক ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোড়ে ঘটে যাওয়া ঘটনায় এখন পর্যন্ত ট্রাক দুটি উদ্ধার হয়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, সরু সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রাক একে অপরকে পাশ দিতে গেলে রাস্তার কিনারা দেবে যায়। এতে দুটি ট্রাকই রাস্তার দুই পাশে কাত হয়ে আটকে পড়ে। এরপর থেকেই সড়কটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে।

চেরাগআলী এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদের বলেন, “এ সড়ক অনেক সরু। দুই পাশেরই মাটি নরম। ভারী ট্রাক একসঙ্গে চলাচল করলে প্রায়ই এ সমস্যা হয়। এবার তো পুরো রাস্তাই বন্ধ হয়ে গেছে।”

স্থানীয় বাসিন্দা মোছা. রওশন আরা বলেন, “স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাই দুর্ভোগে পড়েছেন। দ্রুত ট্রাক দুটি সরিয়ে সড়ক চালু করা প্রয়োজন।”

সিএনজিচালিত অটোরিকশা চালক মো. সোহেল মিয়া বলেন, “সকাল থেকে যাত্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছি। রাস্তা বন্ধ থাকায় কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি দুটোই বেশি খরচ হচ্ছে।”

আরেক সিএনজি চালক মো. আল-আমিন বলেন, “অনেক যাত্রী মাঝপথে নেমে হেঁটে পার হচ্ছেন। আমাদেরও আয় কমে গেছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করা দরকার।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফলে সড়কের দুই পাশে ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি দেখা গিয়েছিল। অনেক যাত্রী বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের দাবি, কাপাসিয়া-গাজীপুর সড়কের এ অংশ দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহনের চাপ বাড়লেও সড়কটি প্রশস্ত করা হয়নি। তাই প্রায়ই এমন দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। তারা দ্রুত ট্রাক দুটি উদ্ধার এবং সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন।

কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   যান   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close