সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
নানা আয়োজনে নীলফামারীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:১৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই শহিদদের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ। 

এর আগে, সকালে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করেন সরকারি বিভিন্ন দফতর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 

উল্লেখ্য, বিকালে ৩৬জুলাই চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   জুলাই অভ্যুত্থান দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close