সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে চলমান নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল। 

বুধবার (৫ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচী পালিত হয়।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহিরুল হুদা বাবু, নাজমুল হাসান নাইম, বিপ্লব সরকার বিপু, যুবদল নেতা আব্দুর রহমান বাবুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।

এ সময় সিরাজুল ইসলাম সাথী বলেন, ২৪-এর পলাতক শক্তি দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে পায়তারা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গাজীপুর-২ আসনের সাংসদ এম মঞ্জুরুল করিম রনির নির্দেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় বর্তমানেও রাজপথে আছে ভবিষ্যতেও থাকবে।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান   স্বেচ্ছাসেবক দল   কর্মসূচি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close