সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      
প্রিয় ক্যাম্পাস
শহীদ পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে: কুবি প্রক্টর
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহীদ পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবারের দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে। এটি কোনো অনুরোধ নয়, এটি তাদের অধিকার বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারকে মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আজ জুলাই যেন অসুস্থ। ২০২৪ সালের ৫ আগস্ট জন্ম নেওয়া সেই নিষ্পাপ শিশুটি মাত্র দুই বছরের মাথায় যেন নিউমোনিয়া ও ক্যান্সারে আক্রান্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “অনেকে জুলাইকে পুঁজি হিসেবে ব্যবহার করেছেন। রাজপথে যারা টগবগে রক্ত ঢেলে দিয়েছিলেন, তারা কারও ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জীবন দেননি। জুলাইকে ব্যবহার করে কেউ যেন নিজের স্বার্থ বাস্তবায়ন না করে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা জুলাইয়ে শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের ও তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আহতদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব সরকারকে নিশ্চিত করতে হবে। এটি কোনো অনুরোধ নয়, এটি তাদের ন্যায্য অধিকার।”

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/সাশ




আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস   সরকার   জুলাই শহীদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close