সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:১৩ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৫:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে।  

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতিকে নতুন পথ দেখিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যজ্ঞান অর্জন করলেই চলবে না। দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মই একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের আত্মত্যাগ, সাহস ও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দিবসের শিক্ষা ও চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দায়িত্বশীল, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। জ্ঞানচর্চার পাশাপাশি ন্যায়বোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাই একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close