মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
জাতীয়
জুলাই ডকুমেন্টারিতে আবু সাঈদ-খালেদা জিয়ার ছবি না থাকায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় ডকুমেন্টারি প্রদর্শনের পর বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার পরই মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে আপত্তির আওয়াজ ওঠে। একপর্যায়ে উপস্থিত অনেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানালে অনুষ্ঠানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল হলো সেখানে আবু সাঈদের ছবিই নেই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি ও প্রতীক। তার ছবি ছাড়া এটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি হতে পারে না।”

তিনি আরও বলেন, “এখানে বেগম খালেদা জিয়ার ছবিও নেই। কিছু ভুল হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রী তা করজোড়ে স্বীকার করে বারবার ক্ষমা চেয়েছেন। তবে এমন জাতীয় অনুষ্ঠানে শান্ত থাকা উচিত ছিল।”

অনুষ্ঠানে সৃষ্ট হট্টগোল প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় অনুষ্ঠানে এ ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার ভুল করলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত।

বক্তব্যের শেষদিকে আওয়ামী লীগের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, অতীতের নানা ঘটনার জন্য দলটির কোনো অনুশোচনা নেই। তিনি আরও বলেন, “আমরাও অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে।”

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই ডকুমেন্টারি   রাষ্ট্রপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close