সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ক্ষোভ-বঞ্চনার বহিঃপ্রকাশ: ড. খন্দকার মারুফ হোসেন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৬:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১৭ বছরের ক্ষোভ, বঞ্চনা ও গণআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এবং এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

বুধবার (৫ আগস্ট) দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা বের করা হয়। 

ড. মারুফ হোসেন বলেন, জনগণের দাবির মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যান। তিনি অভিযোগ করেন, দেশত্যাগের পরও শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করতে পারেনি। তিনি প্রকৃত অংশগ্রহণকারীদের সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে গঠনমূলক সহযোগিতা এবং দাউদকান্দির হত্যা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির দাবি জানান। পাশাপাশি রাষ্ট্রের স্বার্থে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, কুমিল্লা উত্তর জেলা ও দাউদকান্দি উপজেলা বিএনপির নেতারা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও জুলাই যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।


কেকে/সাশ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close