সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৩১ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় শহীদ পরিবারের সদস্যরা শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


কেকে/ এআই



আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস   কুষ্টিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close