মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ছাত্র-জনতার বীরত্বের স্মারকস্তম্ভ জুলাই আন্দোলন: বিয়ানীবাজার ইউএনও
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৭:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস পালিত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘জুলাই হয়ে দাঁড়িয়েছিল অন্যায়যজ্ঞের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানো অসমসাহসী ছাত্র-জনতার বীরত্বের স্মারকস্তম্ভ। দীর্ঘ জুলুমের ইতিহাস থেকে মানুষের মনে যে ক্ষত এবং বারুদ ভরা দ্রোহের জন্ম নিয়েছিল, সেখান থেকে হাতের মুঠোয় প্রাণ নিয়ে জুলাইয়ে অনেকে পথে নেমেছিলেন।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা উদ্দিন, পৌর আমীর কাজী জমির হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা নেতা রায়হান আলম সাজু, জমিয়ত নেতা আব্দুল হামীদ খান প্রমুখ।

এ সময় জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।

এর আগে সকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব, শহীদ রায়হান উদ্দিন, শহীদ ময়নুল ইসলাম ও শহীদ তারেক আহমদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  জুলাই আন্দোলন   চেতনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close