বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৫ আগস্ট ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮৩      পদত্যাগের শেষ মুহূর্তেও আন্দোলনের পরিস্থিতি জানতে চেয়েছিলেন হাসিনা      জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস      জ্বালানি সংকটে ভুগবে সরকার      ফ্যাসিস্ট পতনের দুই বছর      এবার ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র      আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী যুব মজলিস।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ফলজ গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন খেলাফত মজলিস মক্কা মহানগর শাখা সেক্রেটারি হাফিজ মামুনুর রশীদ মাক্কী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন।

উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, পৌর সভাপতি মাহমুদুল হাসান নাঈম, উপজেলা সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের স্মৃতিকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ইসলামী যুব মজলিস ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।


কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  বৃক্ষরোপণ কর্মসূচি   মৌলভীবাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close