মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
দেশজুড়ে
কুলিয়ারচরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৭:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণতন্ত্র পুনরুদ্ধারে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও রক্তঝরা জুলাই বিপ্লবে আত্মত্যাগকারীদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর শহীদদের পরিবারের সদস্য ও আন্দোলনকারী যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

এর আগে বিকেলে প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচর পৌর এলাকার গাইলকাটা ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


কেকে/ এআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close