সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
টঙ্গীতে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৫ আগষ্ট) মধ্যরাত থেকে সকাল দশটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন।

পুলিশ জানায়, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মধ্য রাতে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২১৯ গ্রাম হেরোইন ছাড়াও ২ হাজার ১শত পুড়িয়া হেরোইন (১.৬ কেজি), নগদ ২ লক্ষ ৬৪ হাজার ৫৬০ বাংলাদেশি টাকা, ২৮০ ওমানের রিয়াল, ১৫ টি রামদা, ২টি সামুরাই, ১টি স্টিলের চাপাতি, প্লাস্টিকের একটি খেলনা পিস্তল, দশটি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, ৩ টি ডিভিআর, স্বর্ণ সাদৃশ্য তিনটি চেইন, সাতটি আংটি, দুইটি ব্রেসলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে মঙ্গলবার রাত এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মাদকের আখড়া খ্যাত হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close