সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
দেশজুড়ে
মাদারগঞ্জে অর্থ আত্মসাত মামলায় কারাগারে জামায়াতের সাবেক আমির
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৭:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার (৪ আগস্ট) জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ। 

গ্রেপ্তারের পরে র‍্যাব তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় তাকে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে এক ভুক্তভোগী গ্রাহক আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। 

আরও জানা যায়, আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিস্কার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, র‍্যাব-১৪ আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   জামালপুর   আমির   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close