বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম: বিদিশা এরশাদ গ্রেপ্তার      ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার      গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার      ‘ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করবে সরকার’      আট মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার ৬২ হাজার শ্রমিক      
দেশজুড়ে
জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনডিএফ পাবনা জেলা শাখার আলোচনা সভা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) পাবনা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় এনডিএফ পাবনা জেলা শাখার সভাপতি ডা. মাসুদ রানা সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. কুতুব উদ্দিন আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনডিএফের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চেতনা ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. আবুল তালেব, ডা. সালেহ মোহাম্মদ আলী, ডা. ইব্রাহিম, ডা. নাজমুল হক, ডা. জহির উদ্দিন খান, নার্সেস ফোরামের প্রতিনিধি মো. ফয়সাল এবং জুলাই যোদ্ধা নাজমুস সাদাত।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। এতে এনডিএফ, নার্সেস ফোরাম এবং বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীরা অংশগ্রহণ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close