মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি      সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি      
দেশজুড়ে
ইয়াবাসহ ধরা পড়লেন স্বেচ্ছাসেবকদল নেতা, আটক আরও ১
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৪৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহ উপজেলার এক স্বেচ্ছাসেবকদল নেতাসহ দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলো মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোলায়মান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)।

পুলিশ জানায়, সোলায়মান ইসলাম মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক। তবে রুবেল মিয়ার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলশামারী এলাকা থেকে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close