মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
খেলাধুলা
জোড়া গোলে লিগস কাপে নতুন ইতিহাস গড়লেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বয়স যে কেবল একটি সংখ্যা, সেটিই যেন বারবার প্রমাণ করে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর এবার ইন্টার মায়ামিতে ফিরেই গড়লেন নতুন ইতিহাস। জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে খেলা শুরু হলেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি। প্রথমার্ধেই ইন্টার মায়ামি ৪-১ ব্যবধানে এগিয়ে ছিল।

ম্যাচের শুরুতেই চমক দেখায় অ্যাতলেটিকো দে সান লুইস। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। তবে ১১ মিনিটে নোয়া অ্যালেনের পাস থেকে দারুণ ফিনিশে সমতা ফেরান মেসি। বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে এটি ছিল তার প্রথম গোল।

২৬তম মিনিটে তেলাসকো সেগোভিয়া গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন। এরপর ৪৪তম মিনিটে আবারও নোয়া অ্যালেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে লিগস কাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪, যা তাকে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

শুধু গোলই নয়, দলের চতুর্থ গোলেও অবদান রাখেন মেসি। তার নেওয়া কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন মিকায়েল দোস সান্তোস। ফলে বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

দ্বিতীয়ার্ধে অ্যাতলেটিকো দে সান লুইস একটি গোল শোধ করলেও ম্যাচের ৭০ মিনিটের দিকে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা পুনরায় শুরু হলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জোড়া গোল   লিগস কাপ   নতুন ইতিহাস   মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close