মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি      সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোকে ইরানের চাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:৩০ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ১:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই বার্তা পৌঁছে দিতে সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তানসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্রদের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখারও চেষ্টা করছে দেশটি।

পাঁচটি সূত্রের বরাতে জানা গেছে, ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে জানিয়েছে, তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। ওয়াশিংটনের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্রদের হুমকির মুখে ফেলে সামরিক পদক্ষেপের মূল্য বাড়িয়ে তুলতেই তেহরান এ বার্তা দিচ্ছে।

২৮ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোগুলোতে হামলার হুমকির পর কূটনৈতিক মাধ্যমে এ বার্তা প্রদান করা হয়। সূত্রগুলো জানায়, গত ২৮ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোর ওপর হামলার হুমকি দেওয়ার পর উচ্চপর্যায়ের একাধিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে আলোচনার বিষয়ে অবগত ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা, উপসাগরীয় অঞ্চলের দুটি সূত্র এবং একজন জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিক জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও কথা বলেছেন।

জ্যেষ্ঠ ওই কূটনীতিকের ভাষ্য, আরাঘচি যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের প্রভাব কাজে লাগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর নতুন করে হামলা চালানো থেকে বিরত রাখেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সম্পদ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

কূটনীতিকের মতে, প্রতিটি আলোচনায় আরাঘচির বার্তা ছিল একই-“আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত। তবে বৃহত্তর সংঘাত ও অঞ্চলজুড়ে ধ্বংসযজ্ঞ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো কূটনৈতিক সমাধান খুঁজে বের করা।”

উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানায়, “ইরানের সতর্কবার্তা ছিল একেবারেই স্পষ্ট - যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ইরান পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা এবং অন্যান্য আঞ্চলিক লক্ষ্যবস্তুতে হামলা করবে।”

জ্যেষ্ঠ কূটনীতিক ও উপসাগরীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। তিনি ট্রাম্পকে সামরিক পদক্ষেপ বিলম্বিত করা, আলোচনায় ফিরে আসা, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানান।

উপসাগরীয় অঞ্চলের আরেকটি সূত্র জানায়, ইরানের এই সতর্কবার্তা মূলত সব উপসাগরীয় দেশের জন্যই ছিল। তবে এটি প্রধানত সৌদি আরব ও কাতারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে সাবেক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবসহ উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছে ইরান।

সূত্র: রয়টার্স

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  ইরান   হামলা   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close