বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
জাতীয়
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি কার্যকর ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনাটি বাস্তবায়নের মাধ্যমে নদীর পানি দূষণ কমিয়ে পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, শুধু ঢাকার নদীগুলো নয়, ধাপে ধাপে দেশের অন্যান্য নদীর পানিদূষণ নিয়ন্ত্রণেও একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৈঠকে শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে মো. আবদুস সালাম বলেন, নদীতে অপরিশোধিত শিল্পবর্জ্য ফেলা বন্ধ করতে প্রতিটি কারখানায় ইটিপি স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   নদীদূষণ রোধ   কর্মপরিকল্পনা   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close