বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম: মাসকাটে আটকে থাকা বিমানের ফ্লাইট চট্টগ্রামের পথে      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০      মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ      পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু      চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুসে লাখো মানুষের সমাগম      যাত্রাবিরতিতে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সৌজন্য সাক্ষাৎ      আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)      
দেশজুড়ে
বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ১:৫২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে বান্দরবানে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বুধবার (৬ আগস্ট) বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, দেশে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। একই সঙ্গে ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে জনগণকে হয়রানির অভিযোগও তুলে ধরা হয়।

এতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, সহিংসতা ও ক্যাম্পাস দখলের অভিযোগ তুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা গ্যাস সংকট নিরসন, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্য ও ভুতুড়ে বিল নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর আমীর হারুনুর রশীদ, সদর উপজেলা আমীর অ্যাডভোকেট সোলাইমান, রোয়াংছড়ি উপজেলা আমীর অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ জেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   বান্দরবান   লোডশেডিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close