বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
দেশজুড়ে
কটিয়াদীতে তিতাসের গ্যাস লাইনে অবৈধ সংযোগ, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের হাই-প্রেশার পাইপলাইনে অবৈধ সংযোগ দিয়ে চুনাপাথরের কারখানায় গ্যাস সরবরাহের অভিযোগে দুই জমির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, কটিয়াদী উপজেলার তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১ হাজার পিএসআইজি হাই-প্রেশার লাইনে অবৈধভাবে সংযোগ দিয়ে একটি চুনাপাথরের কারখানায় গ্যাস ব্যবহার করা হচ্ছিল। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থলে গ্যাস লিকেজ সৃষ্টি হয়, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয়ও হচ্ছিল।

এ ঘটনায় গত ৩ আগস্ট কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের আঞ্চলিক অপারেশন বিভাগ, প্রশাসন ও লিগ্যাল বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ৪ আগস্ট কটিয়াদী থানায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সংশ্লিষ্ট চুনাপাথর কারখানার সঙ্গে সম্পৃক্ত দুই জমির মালিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কাজিরচরে মৃত মো. আসাদুজ্জামানের ছেলে মো. সুলতান উদ্দিন আকন্দ ও েএকই এলাকার রেজাউল করিমের ছেলে মো. সুমন মিয়া।

পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামি চুনাপাথর কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close